চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব শিমুল কুমার বিশ্বাস
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
চুয়াডাঙ্গা।
জনাব শিমুল কুমার বিশ্বাস চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে বিগত ২৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি BJSC ৩য় ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৮২০৩২১৮ এবং জ্যেষ্ঠতা তালিকার ক্রমিক নম্বর ৫২২। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (সম্মান) ২য় বিভাগে এলেএলএম ২য় বিভাগে ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা ফরিদপুর। ইতোর্পূর্বে তিনি ঝিনাইদহ, পটুয়াখালী, সাতক্ষীরা, মাগুরা ও যশোর জেলার বিচার বিভাগে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি ৮৪তম, ৮৮তম মৌলিক প্রশিক্ষণ, ১১২তম বিচার প্রশাসন প্রশিক্ষণ, ৬২তম বিসিএস অফিসার্স ওরিয়েন্টেশন কোর্স, ১০১তম সার্ভে সেটেলমেন্ট কোর্স, ১৩৬তম, ১৪৪তম রিফ্রেশমেন্ট কোর্স, মেডিটেশন বিষয়ক এবং মিশন ডিজিটাল কোর্ট বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ, ১১শ ওরিয়েন্টেশন কোর্স, স্বরাস্ট্র মন্ত্রণালয় আয়োজিত ওয়ার্কশপ এবং ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ভূপাল ভারত কর্তৃক ভার্চুয়াল প্রশিক্ষণ গ্রহণ করেন।